বিশ্বের সুপার পাওয়ার খ্যাত দেশ যুক্তরাষ্ট্রের ২৪০ বছরের ইতিহাসে এই প্রথম হিলারি ক্লিনটন ডেমােক্র্যাটিক পার্টি থেকে একজন নারী হিসেবে দেশটির প্রেসিডেন্ট পদে প্রার্থী মনােনীত হলেন । ২৮ জুলাই, ২০১৬ ডেমােক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের শেষ দিনে হিলারিকে দলের প্রার্থী মনােনয়ন করলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই নতুন অধ্যায়ের সূচনা হয়। দেশটির সাবেক ফাস্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার দলীয় প্রতিদ্বন্দ্বি বার্নি স্যান্ডার্সকে প্রাইমারিতে পরাজিত করে ডেমােক্রেটিক দলের প্রার্থী মনােনীত হওয়ার যােগ্যতা লাভ করেন। প্রার্থী নির্বাচিত হওয়ার পর পরই তিনি ‘We are Stronger Together' শ্লোগান নিয়ে তার নির্বাচনী প্রচার যাত্রায় নেমে পড়েন। যে যাত্রার ফলাফল নির্ধারিত হবে ৮ নভেম্বর, ২০১৬। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান দলের প্রার্থী ডােনাল্ড ট্রাম্প। উল্লেখ্য যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী (১৯৭২)। ছিলেন ইকুয়্যাল রাইটস পার্টির ভিক্টোরিয়া উডহাল। এ নির্বাচনে জয়ী হলে তিনিই হবেন দেশের ৪৫তম ও প্রথম নারী প্রেসিডেন্ট।


0 Comments