উন্নত দেশসমূহকে বাংলাদেশের পাশে দাঁড়ানাের আহ্বান জানানাের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যানপেসিফিক সােনারগাঁও হােটেলে বাংলাদেশ উন্নয়ন ফোরামের দুই দিন্যাপি বৈঠক উদ্বোধন করেন ১৭ জানুয়ারি, ২০১৮। এবারের বৈঠকের মূল বিষয় এসডিজি এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গ। এছাড়াও আরও ছয়টি বিষয়কে আলােচনার এজেন্ডাতে অন্তর্ভুক্ত করা হয়। এগুলাে হলাে মধ্যম আয়ের দেশে উত্তরণ, জেন্ডার সমতা, বেসরকারি খাত উন্নয়ন, কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি এবং আইডিবিসহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৭০০ বিশেষজ্ঞ এতে অংশগ্রহণ করেন। বৈঠকে নগদ সহায়তার অঙ্ক উল্লেখ না করলেও প্রয়ােজনীয় সহযােগিতা দেওয়ার ব্যাপারে দাতারা অঙ্গিকার ব্যক্ত করেন।


0 Comments