পুষ্প কমল দহল (প্রচণ্ড)

৩ আগস্ট, ২০১৬ নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন সাবেক গেরিলা ও মাওবাদী নেতা পুষ্প কমল দহল। প্রচণ্ড নামেই তিনি দেশবাসীর নিকট বেশি পরিচিত। হিমালয়ের দেশ হিসেবে খ্যাত। নেপালে এক দশকেরও বেশি সময় ধরে চলা মাওবাদী সশস্ত্র লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি ! দেশের ৩৮তম প্রধানমন্ত্রী কে পি সিং অলির পদত্যাগের পর নেপালের সাংবিধানিক গণপরিষদের । সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভােটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রচণ্ড। পার্লামেন্টের আস্থা ভােটে তিনি ৩৬৩ ভােট (৫৭৩ জন সদস্যের প্রদত্ত ভােটের মধ্যে) পেয়ে বিজয়ী হন। উল্লেখ্য ২০০৮ সালে তিনি প্রথম দফায় নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল।


Post a Comment

0 Comments