১৫ জুলাই, ২০১৬ তুরস্কে সামরিক অভ্যুত্থানের একটি ব্যর্থ প্রচেষ্টা সারা বিশ্বে ব্যাপক আলােড়ন সৃষ্টি করে। এই দিন রাতে তুরস্কের সেনাবাহিনীর একটা অংশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে ট্যাংক ও সাজোয়ান নিয়ে রাস্তায় নেমে আসে। অভ্যুত্থানকারীরা তাদের সমর্থনে আকাশে জঙ্গি বিমান উড্ডয়ন করে এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যম নিয়ন্ত্রণে নিয়ে মার্শাল ল জারির ঘােষণা দেয়। এ সময় পুলিশের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষ বাধলে বিস্ফোরণ ও গুলির শব্দে ইস্তাম্বুল শহর প্রকম্পিত হয়ে উঠে। এই অবস্থায় প্রেসিডেন্ট এরদোয়ান স্মার্টফোনে এক ভিত্তিও বার্তায় দেশের জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে। জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরােধে ব্যর্থ হয়ে যায় সেনা অভ্যুত্থান। অভ্যুত্থানে ১০৪ সেনাসহ নিহিত হয় ২৬৫ জন। যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন ও তার অনুসারী সেনা কর্মকর্তাদের এ অভ্যুত্থানের জন্য দায়ী করা হচ্ছে। অবশ্য এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ইন্ধনের ব্যাপারটিও জোরেসােরে উচ্চারিত হচ্ছে।


0 Comments