৩১তম অলিম্পিক-২০১৬

চোখ ধাধানাে আতসবাজির বর্ণিল প্রদর্শনীর মধ্য দিয়ে ৫ আগস্ট, ২০১৬ (বাংলাদেশের সময়ানুযায়ী ৬ আগস্ট ভােরে) ব্রাজিলের রিও ডি জেনিরােতে পর্দা উঠে ৩১তম গ্রীষ্মকালীন অলিম্পিকের । ব্রাজিলের সাবেক ম্যারাথন দৌড়বিদ ও ২০০৪ অলিম্পিকে বােঞ্জজয়ী ভাণ্ডারলেই ডি লিমা মারকানা। স্টেডিয়ামে মশাল জ্বেলে রিও অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রিও অলিম্পিকের সংক্ষিপ্তসার নিম্নরূপ : 
স্বাগতিক শহর- রিও ডি জেনিরাে, ব্রাজিল।
সময়- ৫ থেকে ২১ আগস্ট (বাংলাদেশের সময় অনুযায়ী ৬ তারিখ) । 
আদর্শ- একটি নতুন পৃথিবী।
মাসকট- ভিনিয়াস অ্যান্ড টম ।।
অংশগ্রহণকারী দেশ- ২০৭টি ও মােট ভেন্যু– ৩৮টি।
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ- ১৫,৫০০ জন।
ক্রীড়া- ২৮টি, ডিসিপ্লিন- ৪১টি, ইভেন্ট- ৩০৬টি। 
বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদের সংখ্যা- ৭ জন, উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন- সিদ্দিকুর রহমান (গলফার)।
প্রথম স্বর্ণজয়ী ক্রীড়াবিদ— ভার্জিনিয়া থ্রেশার, শুটিং (যুক্তরাষ্ট্র)।


Post a Comment

0 Comments