দ্বীপ জেলা ভােলার সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাটে আবিষ্কৃত হয়েছে দেশের ২৭তম এবং ভােলা জেলার দ্বিতীয় গ্যাসক্ষেত্র ভােলা উত্তর-১। ৯ ডিসেম্বর, ২০১৭ এ গ্যাস ক্ষেত্রের খনন কাজ উদ্বোধন করা হয় এবং ১৫ জানুয়ারি, ২০১৮ গ্যাসের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করে বাপেক্স। ২৭ জানুয়ারি, ২০১৮ এ গ্যাস ক্ষেত্র থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয় এবং অগ্নি সংযােজন করা হয়। গ্যাস ক্ষেত্রটিতে ৬০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখান থেকে প্রতিদিন গড়ে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। উল্লেখ্য, ভােলা পর্ব-১ এবং ভােলা উত্তর-১ এ দুটি গ্যাস ক্ষেত্র মিলিয়ে বর্তমানে জেলায় মােট গ্যাস মজুদের পরিমাণ ১.৫ টিসিএফ।


0 Comments