বুট্রোস বুট্রোস ঘালি ১৯২২ সালের ১৪ নভেম্বর মিসরে জন্মগ্রহণ করেন। মিসরীয় রাজনৈতিক ও কূটনীতিবিদ বুট্রোস ঘালি প্রথম আরব ব্যক্তি যিনি জাতিসংঘের সর্বোচ্চ পদে আসীন হওয়ার গৌরব অর্জন করেন। তিনি ১ জানুয়ারি, ১৯৯২–৩১ ডিসেম্বর ১৯৯৬ পর্যন্ত জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন। জাতিসংঘের অন্যতম সফল মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা আরব বিশ্বের এই খ্যাতিমান ব্যক্তিত্ব ১৬ ফেব্রুয়ারি, ২০১৬ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


0 Comments