আফ্রিকার দেশ তিউনিসিয়ার গণতান্ত্রিক উত্তরণে সহায়তাকারী নাগরিক সমাজের চারটি সংগঠন একত্রে ন্যাশনাল ডায়ালগ কোয়ার্টেট' নামে পরিচিত। সংগঠন চারটি হচ্ছে- তিউনিসিয়ান জেনারেল লেবার ইউনিয়ন (ইউজিটিটি), তিউনিসিয়ান এমপ্লয়ার্স ইউনিয়ন (ইউটিআইসিএ), তিউনিসিয়ান হিউম্যান রাইটর্স লীগ (এলটিডিএইচ) এবং তিউনিসিয়ান অর্ডার অব লইয়ার্স। ২০১১ সালে। তিউনিসিয়ার স্বৈরশাসক বিরােধী গণবিপ্লবের পর গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়তা করার স্বীকৃতিস্বরূপ। নােবেল কমিটি এ সংগঠনকে ২০১৫ সালের শান্তিতে নােবেল পুরস্কারে ভূষিত করে। আরব বসন্তের পর তিউনিসিয়া যখন চরম অস্থিরতা, বিশৃঙ্খলা ও হানাহানিতে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তি প্রতিষ্ঠার আশা হাওয়ায় মিলিয়ে যাওয়ার মুখে ঠিক তখন ২০১৩ সালে এই চারটি সংগঠন জাতীয় সংলাপের উদ্যোগ নেয়। আর তাদের এই সফল উদ্যোগেরই স্বীকৃতি দিলেন নােবেল কমিটি শান্তিতে নােবেল পুরস্কার প্রদানের মাধ্যমে ।


0 Comments