কিংবদন্তি মােহাম্মদ আলী

বক্সিং রিংয়ে প্রজাপতিনৃত্য, মৌমাছির হুল ফোটানাে ক্ষিপ্রতা, যুদ্ধ ও আগ্রাসন বিরােধী মানবতাবাদী। প্রতিপক্ষকে কথার তীরে বিদ্ধ করা বাকপটুতা, বক্সিংয়ের বুনাে আদিমতাকে রূপ দেওয়ার অসম্ভব ক্ষমতাবান ব্যক্তি ছিলেন মােহাম্মদ আলী। মােহাম্মদ আলী জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লুইভিলা কেন্টাকিতে। তার ডাকনাম ছিল দ্য গ্রেটেস্ট । মােহাম্মদ আলীর কত নাম ছিল ক্যাসিয়াস ক্লে। কিন্তু তিনি ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে ক্যাসিয়াস ক্লে নাম ছেড়ে মােহাম্মদ আলী নাম ধারণ করেন। মােহাম্মদ আলীকে শুধু বক্সিং খেলায় সীমাবদ্ধ করা যাবে না। তিনি একই সাথে ছিলেন মানবতাবাদী, বর্ণবাদী বিরােধী, স্বাধীনতাকামী এবং মুক্তচিন্তার একজন মানুষ। মােহাম্মদ আলীকে তার ধর্মীয় বিশ্বাস ও ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার অংশগ্রহণের বিরােধিতার কারণে শাস্তি দেওয়া হয়। তার শাস্তি স্বরূপ বক্সিং উপাধি কেড়ে নেওয়া হয় এবং চার বছর কোনােধরনের বক্সিং খেলায় অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞা আরােপ করা হয়। তিনি ফাইট অব দ্য সেঞ্চুরি, রাম্বল ইন দ্য জাঙ্গল, থ্রিলা ইন ম্যানিলা ইত্যাদি প্রতিযােগিতায় জয়ী হয়ে বিশ্বখ্যাতি অর্জন করেন। এই কিংবদন্তি ১৯৭৮ সালে বাংলাদেশ সফর করেন। তিনি বাংলাদেশের ভালবাসায় মুগ্ধ হয়েছিলেন। সারা বিশ্বের মানুষের ভালবাসায় সিক্ত এ মহান ব্যক্তিত্ব ৩ জুন, ২০১৬ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্স এরিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


Post a Comment

0 Comments