স্যাটেলাইট যুগে বাংলাদেশ



৪ জুন, ২০১৭ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন। এ দিন পৃথিবীর আকাশে উড়ে ছিল বাংলাদেশের তৈরি প্রথম ন্যানাে স্যাটেলাইট 'ব্র্যাক অন্বেষা' এবং এর মাধ্যমে স্যাটেলাইট যুগে প্রবেশ ঘটে বাংলাদেশের। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং জাপানের কিউশু ইনস্টিটিউট অব। টেকনােলজির (কিউটেক) শিক্ষা ও প্রযুক্তি সহায়তায় এই উপগ্রহটি তৈরি করা হয়। ওজনে এক। কেজি এবং দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় ১০ সেন্টিমিটারের এই উপগ্রহটি মূলত তৈরি করেন ব্যাক। বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আব্দুল্লাহিল কাফি, রায়হানা শামস অন্তরা ও মাইসুন ইবনে মনােয়ার । উৎক্ষেপিত উপগ্রহটির সাথে যােগাযােগ স্থাপনের জন্য ইতােমধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গ্রাউন্ড স্টেশন। তৈরি করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, পৃথিবী থেকে ৪০০ কিলােমিটার উচুতে কক্ষপথে স্থাপন করা এ কত্রিম উপগ্রহটি প্রতিদিন ১৬ বার পৃথিবী প্রদক্ষিণ করবে এবং বাংলাদেশ প্রদক্ষিণ করবে ৪-৫ বার। মূলত গবেষণার কাজে ব্যবহৃত হলেও এটি মহাকাশ পর্যবেক্ষণ, দুর্যোগের পূর্বাভাস ও উচ্চমানের ছবি প্রেরণ করতে সক্ষম হবে।


Post a Comment

0 Comments