এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বাংলার নিপীড়িত, নির্যাতিত, অধিকার বঞ্চিত ও নিপতিত জনগণের মুক্তির এ অমীয় বাণী সম্বলিত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবােজ্জ্বল ইতিহাসের এক অনন্য নিদর্শন। বাঙালি জাতির গৌরব ও মর্যাদার এ অনন্য নিদর্শনটিকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ৩১ ডিসেম্বর, ২০১৭ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকতি প্রদান করে। বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে ইউনেস্কোর আন্তর্জাতিক পরামর্শক কমিটির (আইএসসি) মেমােরি অব দ্য ওয়ার্ল্ড কর্মসূচির আওতায় ভাষণটিকে এ স্বীকৃতি দেওয়া হয়। এ স্বীকৃতি লাভের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ শুধু বাংলাদেশের মানুষের নয় বরং বিশ্বের সকল নিপীড়িত মানুষের মুক্তি সংগ্রামের লড়াইয়েরও প্রতীক হয়ে উঠলাে। একই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাও আরেকবার প্রমাণিত হলাে বিশ্ব দরবারে।


0 Comments