বর্ষপণ্য -২০১৮


রপ্তানি আয় বৃদ্ধি এবং সার্বিক মানােনয়নের লক্ষ্যে প্রতিবছর কোনাে একটি পণ্যকে বিশেষ গুরুত্ব পিতে ঘণপণ্য (Product of the Year) ঘােষণা করছে সরকার। বর্ষপণ্য ঘােষণার মাধ্যমে সরকার সংশ্লিষ্ট পণ্য খাতের উন্নয়ন, সমস্যা চিহ্নিতকরণ, বিশ্বব্যাপি বাজার সম্প্রসারণ ও নীতিগত সহায়তা প্রদান করে। ২০১৭ সালের চামড়াজাত পণ্যের পর ২০১৮ সালের জন্য ওষুধ ও ওষুধের কাচামালকে' বর্ষপণ্য হিসেবে ঘােষণা দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওষুধ বাংলাদেশের দ্রুত বিকাশমান ও সম্ভাবনাময় একটি শিল্প। দেশের চাহিদার ৯৮% পূরণ করে বিশ্বের প্রায় ১৫০টি দেশে। ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। দেশের রাজস্ব ও রপ্তানি আয়ে এ খাতের অবদান অসামান্য। সরকারের রাজস্ব আয়ের দ্বিতীয় এবং রপ্তানি আয়ে ততীয় স্থানে অবস্থানকারী এ খাতের উন্নয়নের। মাধ্যমে সরকার ২০২১ সালে ৬ হাজার কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায়। যেখানে এ খাতের অবদান নিরূপণ করা হয়েছে ৫০০ কোটি মার্কিন ডলার। আর এ লক্ষ্যমাত্রা। অর্জনে ওষুধকে বর্ষপণ্য ঘােষণা কার্যকর ভূমিকা রাখবে বলেই এ খাত সংশ্লিষ্টরা মনে করেন।


Post a Comment

0 Comments