১১ মে, ২০১৮ রাত ২টা ১৫ মিনিট । স্বাধীন বাংলাদেশের সাত চল্লিশ বছরের ইতিহাসের সর্বাপেক্ষা স্মরণীয় এক মুহূর্ত। এ সময়ে তীব্র আগুনের হলকা ছুটিয়ে প্রচণ্ড শক্তিতে মহাকাশের দিকে ডানা মেলে ছুটে চলল বাংলাদেশের পতাকা শােভিত প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১। এরই মাধ্যমে বাঙালি জাতির সক্ষমতা, উন্নতি, সাফল্য, গৌরব ও দীর্ঘদিনের লালিত স্বপ্নের সার্থক সমন্বয় হিসেবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের উৎক্ষেপণ বাংলাদেশকে স্যাটেলাইটের অভিজাত ক্লাবের ৫৭তম সদস্যের মর্যাদা দান করলাে। বঙ্গবন্ধু স্যাটেলাইট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
নাম : বঙ্গবন্ধু-১।
নির্মাতা প্রতিষ্ঠান- থেলেস এ্যালেনিয়া (ফ্রান্স)।
উৎক্ষেপণের সময়- ১১ মে, রাত ২:১৫ মিনিট।
উৎক্ষেপণ স্থান- কেপকেনেডি স্পেস, সেন্টার (যুক্তরাষ্ট্র) ।
বহনকারী রকেট : ফ্যালকন-৯ (ভার্সন-৫)।
রকেট নির্মাতা ও উৎক্ষেপণকারী প্রতিষ্ঠান- স্পেসএক্স (যুক্তরাষ্ট্র) ।
ওজন- ৩,৭০০ কেজি।
কক্ষপথ- ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
ট্রান্সপন্ডার সংখ্যা ৪০টি (২৬টি কেইউ ব্যান্ড ও ১৪টি টিসি ব্যান্ড)।
গ্রাউন্ড স্টেশন- গাজীপুর ও বেতবুনিয়া।
আয়ুষ্কাল- ১৫ বছর।
প্রকল্প ব্যয়-২৭৬৫ কোটি টাকা ।


0 Comments