জি-৭ শীর্ষ সম্মেলন ২০১৬

২৬-২৭ মে, ২০১৬ জাপানের মিয়ে জেলার অবকাশ কেন্দ্র ইসে শিমায় অনুষ্ঠিত হয় বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর ২০১৬ সালের শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল। প্রত্যয় ছিল বিশ্ব অর্থনীতিকে সংকটমুক্ত করা। তাছাড়াও সম্মেলনের আলােচনায় স্থান পায় বিশ্বের। সাম্প্রতিক রাজনৈতিক ও আর্থ-সামাজিক সমস্যাসমূহ। সম্মেলনে বলা হয় বিশ্বজুড়ে অর্থনীতির সীমিত প্রবৃদ্ধি বজায় থাকলেও দুর্বল প্রবৃদ্ধির ঝুঁকি এখনাে দূর হয়নি। তাই বলিষ্ঠ টেকসই ও ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধির ধারা দ্রুত ফিরিয়ে আনতে জোটের সদস্য দেশসমূহ সম্মেলনের ঘােষণায় সমন্বিত অঙ্গীকার ব্যক্ত করে। বিশ্ব সন্ত্রাস দমন, শরণার্থী ও সিরিয়া সংকট, পূর্ব ও দক্ষিণ চীন। সমস্যার শান্তিপূর্ণ সমাধানের বিষয়ও সমন্বিত ঘােষণায় স্থান পায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের আউট রিচ (সম্প্রসারিত) বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে তিনি দরিদ্র দেশগুলাের সামর্থ্য বৃদ্ধি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার চ্যালেঞ্জ উত্তরণে প্রযুক্তি হস্তান্তর ও সম্পদের সংযােজনের আহ্বান জানান।


Post a Comment

0 Comments