আসেম সম্মেলন-২০১৬

১৫-১৬ জুলাই, ২০১৬ মঙ্গোলিয়ার রাজধানী উলান বাটোরের শাংরি-লা হােটেলে অনুষ্ঠিত হয়। একাদশ এশিয়া ইউরােপ (আসেম) সম্মেলন। সম্মেলনে অংশগ্রহণ করেন ১১টি দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, ২৩টি দেশের প্রধানমন্ত্রী, ১৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরােপিয়ান কাউন্সিল ও ইউরােপীয় কমিশনের সভাপতিগণ এবং আসিয়ানের সেক্রেটারি জেনারেল। এবারের। সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল ‘টোয়েন্টি ইয়ারস অব আসেম পার্টনারশিপ ফর ই-ফিউচার গ্রো কানেকটিভিটি। এবারের আসেম সম্মেলনে আশা ব্যক্ত করা হয় টেকসই শান্তি, নিরাপত্তা, অস্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মােকাবিলার মাধ্যমে একুশ শতকে বৈশ্বিক অবস্থান ঠিক করতে আসেম অব্যাহতভাবে একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হবে। সম্মেলনের শেষ দিনে উলানবাটোর ঘােষণায় সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দুই মহাদেশের জনগণের স্বার্থে সাইবার নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সমাপনী দিনে ভাষণ দেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানান।


Post a Comment

0 Comments