বাঙালি জাতির হাজার বছরের পুরােনাে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন। শীতল পাটি। আবহমান বাংলায় যুগ যুগ ধরে বিকশিত ও অতি পরিচিত শীতল পাটি ইউনেস্কোর স্বীকৃতি লাভের মধ্য দিয়ে আজ বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অপরিহার্য অংশে পরিণত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশ জাতীয় যাদুঘর সিলেটের শীতল পাটির ঐতিহ্যবাহী বুনন শিল্পকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ইউনেস্কোর সংশ্লিষ্ট কমিটির। নিকট প্রয়ােজনীয় তথ্যাদিসহ প্রস্তাব পেশ করে ২০১৪ সালের ১৬ জানুয়ারি এবং কমিটি বাংলাদেশের প্রস্তাবটিকে গ্রহণযােগ্য হিসেবে অভিমত দেয় ২৭ অক্টোবর। আর এরই প্রেক্ষিতে। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে অনুষ্ঠিত ইউনেস্কোর ইনটেনজিবল সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গঠিত আন্তর্জাতিক পর্ষদের (Inter-governmental Committee for the Safeguarding of the Intangible Heritage) ১২তম অধিবেশনে সিলেটের শীতল পাটির ঐতিহ্যগত বুনন শিল্পকে (Traditional Art of Shital Pati Weaving of Sylhet Bangladesh) বিশ্বের নির্বস্তুক। সাংস্কৃতিক ঐতিহ্যের (The Intangible Cultural heritage of Humanity) তালিকায় অন্ত ভুক্তির চূড়ান্ত অনুমােদন দেয়। উল্লেখ্য, ইতােপূর্বে বাউল গান, জামদানির বুনন শিল্প, পহেলা বৈশাখের মঙ্গল শােভাযাত্রা এ তালিকায় অন্তর্ভুক্তি লাভ করেছে।


0 Comments