৮ জুলাই, ২০১৮ দুই দফা বিভক্তি ভােট অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদে পাস হয় সংবিধান (সপ্তদশ সংশােধন) বিল, ২০১৮। বিলটির পক্ষে ভােট পড়ে ২৯৮টি এবং বিপক্ষে কোনাে ভােট পড়েনি। সংবিধানের সপ্তদশ সংশােধনের মূল উদ্দেশ্য ছিল সংরক্ষিত ৫০টি নারী আসনের মেয়াদ ২৫ বছর বৃদ্ধি করা। আর এ লক্ষ্যে সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদের ৩ দফায় পরিবর্তন আনয়ন করা হয়। যার ফলশ্রুতিতে একাদশ জাতীয় সংসদের প্রথম বৈঠকের হতে শুরু করে ২৫ বছর সময় অতিবাহিত হওয়ার অব্যবহিত পরবর্তী সময়ে সংসদ ভেঙ্গে না যাওয়া পর্যন্ত ৫০টি নারী আসন সংরক্ষিত থাকবে।


0 Comments