১৯৪৭ সালে ভারতবর্ষের বিভক্তির পর থেকে পাকিস্তানি শাসক চক্রের শোষণ ও অপশাসনের বিরুদ্ধে বাঙালির মুক্তির আন্দোলনকে স্তব্ধ করে দিতে ২৫ মার্চ, ১৯৭১ রাতে বর্বর পাকিস্থানী সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নামক যে নারকীয় গণহত্যা চালায় তা ছিল পৃথিবীর ইতিহাসে সর্বাপেক্ষা জঘন্যতম ঘটনা। এ হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস , হিসেবে পালনের প্রস্তাব জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ১১ মার্চ, ২০১৭। পরবর্তীতে ২০ মার্চ ' ২০১৭ মন্ত্রিসভায় ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস' হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। আর সে অনুযায়ী স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পর ২৫ মার্চ, ২০১৭ বাংলাদেশে প্রথম বারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘গণহত্যা দিবস পালিত হয়। দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস' হিসেবে স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা গ্রহণ করেছে সরকার ।


0 Comments