মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে পূর্বাভাস দেয়া মহাকর্ষীয় তরঙ্গ সনাক্তের যুগান্তকারী ঘােষণা বিজ্ঞানীরা প্রদান করেন ১১ ফেব্রুয়ারি, ২০১৬। এই ঘােষণার মধ্য দিয়ে ১০০ বছর পর আইনস্টাইনের তত্ত্ব নির্ভুল ও অভ্রান্ত বলে প্রমাণিত হয়। তার চিন্তার সূত্র ধরেই মহাকর্ষীয় তরঙ্গ সনাক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হ্যানফোর্ড ও লুইজিয়ানার। লিভিংস্টোনে স্থাপন করা হয় Laser Interferometer Gravitational Wave Observatory! (LIGO) দুটি অনুসন্ধানী গবেষণাগার। এই গবেষণাগারের বিজ্ঞানীরা ভূ-গর্ভে স্থাপিত সূক্ষ্ম যন্ত্রপাতির সাহায্যে সনাক্ত করেন মহাকর্ষীয় তরঙ্গ। ইজিয়ানায় LIGO-য় প্রথম মহাকর্ষীয় তরঙ্গের সংকেত ধরা পড়ে, এর ৭.১ মিলি সেকেন্ড পর তা ওয়াশিংটনের LIGO তে ধরা পড়ে। ইতালীয় বিজ্ঞানী মার্কো ড্রাগাে প্রথম এ তরঙ্গ অবলােকন করেন। এ তরঙ্গ সনাক্তকরণ গবেষণায় নিযুক্ত ছিলেন এক হাজার বিজ্ঞানী। তন্মধ্যে দুইজন বাংলাদেশী বিজ্ঞানীও ছিলেন। বিজ্ঞানীদের এ যুগান্ত কারী আবিষ্কারকে বলা হচ্ছে ‘শতাব্দীর সেরা আবিষ্কার।


0 Comments