সাহিত্যে নােবেল পুরস্কার-২০১৫ লাভ করেন বেলারুশের প্রখ্যাত লেখক ও সাংবাদিক স্ফেতলানা আলেকসিয়েভিচ । ১৯৪৮ সালে, ইউক্রেনে জন্মগ্রহণকারী স্ফেতলানা আলেকসিয়েভিচ সাহিত্য চর্চার ক্ষেত্রে সৃষ্টি করেছেন নতুন এক মৌলিক ধারা। সাংবাদিকতা করতে গিয়েই তার সাহিত্য চর্চার শুরু এবং মূলত যুদ্ধ বিধ্বস্ত ও দুর্দশাগ্রস্ত সাধারণ মানুষের কথাই তার সাহিত্যে স্থান পেয়েছে সবচেয়ে বেশি। তার লেখা উল্লেখযােগ্য গ্রন্থের মধ্যে ‘দ্য আনওমেনলি ফেস অব দ্য ওয়ার’, ‘দ্য লাস্ট উইটনেসেস – দ্য বুক অব আনচাইল্ডলাইক স্টোরিস’, ‘জিঙ্কি বয়েজ’, ‘দ্য চেরনােবিল প্রেয়ার : ক্রনিকল অব দ্য ফিউচার এবং সেকেন্ড হ্যান্ড টাইম’ অন্যতম। ফেলানা আলেকসিয়েভিচ ২০০৫ সালে ন্যাশনাল বুক ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড’, ফ্রান্সের মর্যাদাশীল পুরস্কার প্রি মেদিসিস এসে এবং ২০১৩ সালে ‘পিস প্রাইজ অব দ্য জার্মান বুক ট্রেড’সহ বিভিন্ন দেশ থেকে অন্তত ১০টি মর্যাদাশীল পুরস্কার লাভ করেন। সুইডিশ একাডেমি তার সাহিত্য কর্মকে আমাদের কালের দঃখবেদনা ও সাহসিকতার স্মারক' বলে অভিহিত করেছে ।


0 Comments