বিশ্বের বৃহত্তম মুক্তবাজার গঠনের লক্ষ্যে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল আলােচিত ও বিতর্কিত ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (TPP) চুক্তি স্বাক্ষর করে ৪ ফেব্রুয়ারি, ২০১৬ নিউজিল্যান্ডের অকল্যান্ডে। উল্লেখ্য চুক্তি স্বাক্ষরকারী ১২টি দেশ কর্তৃক TPP চুক্তির খসড়া অনুমােদিত হয়েছিল ৫ অক্টোবর, ২০১৫ যুক্তরাষ্ট্রের আটলান্টায় । TPP চুক্তি স্বাক্ষরকারী দেশসমূহ হচ্ছে যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ব্রুনেই, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, মেক্সিকো, চিলি ও পেরু। চুক্তির আওতায় ইইউ (EU) এর আদলে একটি একক বাজার। তৈরির পরিকল্পনা রয়েছে স্বাক্ষরকারী দেশসমূহের ।


0 Comments