জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মােট সদস্য সংখ্যা ১৫। তন্মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী সদস্য। অঞ্চল ভিত্তিতে প্রতি দুই বছর অন্তর অন্তর অস্থায়ী সদস্য নির্বাচিত করা হয়। ২৮ জুন, ২০১৬ UNSC এর পাঁচটি অস্থায়ী সদস্য নির্বাচনের জন্য ভােট গ্রহণ করা হয়। নির্বাচনে তীব। প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও ইউরােপের ৬টি দেশ ২০১৭-২০১৯ মেয়াদে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। দেশগুলাে হলাে- সুইডেন, বলিভিয়া, ইথিওপিয়া, কাজাখস্থান এবং ইতালি ও নেদারল্যান্ডস। ইউরােপের দেশ ইতালি ও নেদারল্যান্ড সমান সংখ্যক। ভােট পাওয়ায় দেশ দুটি সমঝােতার মাধ্যমে এক বছর করে দায়িত্ত্ব পালনের সিদ্ধান্ত গ্রহণ করে । ২০১৭ সালের ১ জানুয়ারি নির্বাচিত দেশসমূহ তাদের দায়িত্ব পালন শুরু করবে।


0 Comments